আন্তর্জাতিক

ইতালিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ৩১ আগস্ট পর্যন্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে ইতালি সরকার ‘নোটিশ টু এয়ারমেন’ এর মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন নির্দেশনায় বলা হয়, বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছে এমন কেউ ৩১ আগস্ট পর্যন্ত ইটালিতে প্রবেশ করতে পারবে না। এর আগে ১৪ জুলাই ইতালি সরকার ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল।

নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর ম্যাসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

ইটালিতে ১২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ছয়টি ফ্লাইটে প্রায় ১৬০০ বাংলাদেশি গিয়েছে। প্রথম ফ্লাইটে করোনা আক্রান্ত রোগী পেলেও ইতালি পরবর্তী পাচঁটি ফ্লাইটে বাংলাদেশি আসার অনুমতি দিয়েছিল। প্রথম ফ্লাইটে যাদেরকে সন্দেহ করা হয়েছিল তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষে দেখা গেছে বেশ কয়েকজন সংক্রমিত হয়েছে।

এদিকে ৬ জুলাই যারা গিয়েছিল তাদের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত ছিল। এর আগে যারা গিলেছিলেন তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কিন্তু তাদের অনেকের ইতালিয়ান খাবার পছন্দ না হওয়ায় বাঙালি খাবার খাওয়ার জন্য বিভিন্ন রেস্তোরাঁয় যাচ্ছে। এমনকি শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদেও গিয়েছিল বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা