প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চীনে লকডাউন শিথিল

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি শূন্যের কোটায় নামিয়ে আনতে চীনের কঠোর নীতি ও তৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের পর কঠোর বিধিনিষেধ শিথিলকরণের ইঙ্গিত দিয়েছে চীনা কতৃপক্ষ।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সাংহাই এবং গুয়াংজু প্রদেশের কয়েকটি জেলার লকডাউন তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক বৈঠকে দেশটির উপ-প্রধানমন্ত্রী সান চুনলান বলেন, করোনা ভাইরাসের রোগ সৃষ্টি করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। ওমিক্রন ভেরিয়েন্ট দুর্বল হয়ে পড়ছে এবং টিকা দেয়ার হারও বৃদ্ধি পেয়েছে। তাই যেসব এলাকায় কম ঝুঁকিপূর্ণ সেখানে কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

এই নতুন পরিস্থিতিতে নতুন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চল গুয়াংজুতে মঙ্গলবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রেকর্ড সংখ্যক ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের সপ্তাহব্যাপী লকডাউন আংশিক শিথিল করার পর চুনলানের এই বক্তব্যটি এলো।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

গুয়াংজুর একটি জেলা কতৃপক্ষ জানায়, সেখানে স্কুলে ক্লাস পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়েছে এবং রেস্তোঁরা এবং সিনেমা সহ অন্যান্য ব্যবসাও আবার খুলবে। এছাড়াও দেশটির কেন্দ্রীয় শহর চংকিং-এ বুধবার বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

প্রসঙ্গত, চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমচিতে হাইরাইজ ব্লকে গত বৃহস্পতিবার আগুন লাগে। এতে মারা যান ১০ জন। এরপরই দেশজুড়ে বিক্ষোভ আরো জোরালো হয়ে ওঠে। সরকারের বিরুদ্ধে অভিযোগ, কোভিডের কড়াকড়ি নিষেধাজ্ঞার কারণে জলন্ত ভবন থেকে মানুষজন বের হতে পারেননি। তবে স্থানীয় কর্তৃপক্ষ এ অভিযোগ নাকচ করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা