ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৩০০

সান নিউজ ডেস্ক: গত সেপ্টেম্বরের মাঝের দিকে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন দ্রুত বাস্তবায়ন হবে

মঙ্গলবার (২৯ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জেনারেল এই তথ্য জানিয়েছেন। এএফপি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ দেশটির বার্তা সংস্থা মেহেরকে বলেছেন, এই তরুণীর মৃত্যুতে দেশের প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে সর্বশেষ পরিসংখ্যান নেই, তবে আমি মনে করি এই ঘটনার পর থেকে সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

বিক্ষোভ-সহিংসতায় নিহতদের মধ্যে ইরানের কয়েক ডজন পুলিশ, সেনা এবং মিলিশিয়া গোষ্ঠীর সদস্যও রয়েছেন। অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রকাশিত ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে নিহতদের পরিসংখ্যানের সাথে দেশটির সরকারের এই পরিসংখ্যান প্রায় কাছাকাছি।

বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধ ডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে গণসমাবেশের অনুমতি

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার এবং পুলিশি জিম্মায় মারা যান মাহসা আমিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

এর ফলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা