যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
আন্তর্জাতিক

শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ দেশটিতে সীমিত করে দিতে চান। শুক্রবার (২৫ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: নারী-পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে

ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই।

ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে।

মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

আরও পড়ুন: সময় হলে অ্যাকশনে যাবে বাংলাদেশ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশটিতে নেট অভিবাসীর সংখ্যা অত্যাধিক বেড়েছে। ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর এ সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে টপকে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ তারাই।

আরও পড়ুন: এশিয়ার শীর্ষ নারী উদ্যোক্তাদের তালিকায় ক্রিস্টি ক্যার

বলা হয়েছে, যদি এমনটি করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়। বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশে লাগাম টেনে ধরা হলে কিছু বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে অনেক ভারতীয় পড়াশোনা করতে এসে বেশি সময় অবস্থান করে। এ নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা