আন্তর্জাতিক

ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর পদচ্যুত হওয়ার পর নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পক্ষে বা বিপক্ষের ভোট হিসাবে ব্যাপকভাবে দেখা হয়েছিল। তিনি গত বছর পদচ্যুত হয়েছিলেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের উদারপন্থি দল ইয়েশ আতিদ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। বুথফেরত জরিপ অনুসারে, এই দলটি ২২ থেকে ২৪ আসনের মধ্যে থাকতে পারে।

বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) গত চার বছরের কম সময়ের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন ইসরায়েলিরা। এতে বুথফেরত জরিপে নেতানিয়াহুর জয়ের লক্ষ্য উঠে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

জানা গেছে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ১২০টি আসন রয়েছে। আর তাই কোনও দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৬১টি আসন পেতে হবে। আর মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনা শেষে সরকার গঠনের জন্য ইসরায়েলি দলগুলোর হাতে প্রায় ৩ মাস সময় আছে। এই সময়ের মধ্যে যদি তারা সরকার গঠন করতে না পারে, তাহলে ইসরায়েল ষষ্ঠ নির্বাচনের দিকে যাবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের আগে জয়-পরাজয়ের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বিরোধীদের তুলনায় নেতানিয়াহুর ডানপন্থি ব্লক অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

বিবিসির প্রতিবেদন মতে, ২০১৯ সাল থেকে পঞ্চমবারের মতো মঙ্গলবার ইসরায়েলি নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেন। গত সাড়ে ৩ বছর ধরে দেশটিকে পঙ্গু করে দেওয়া রাজনৈতিক অচলাবস্থা সমাধানের আশায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই ধরনের নির্বাচনে জয়ী হলে ইসরায়েলের রাজনীতিতে তা হবে নেতানিয়াহুর নাটকীয় প্রত্যাবর্তন।

এএফপি প্রতিবেদনে বলা হয়, তিনটি ইসরায়েলি নেটওয়ার্কের হিসেবে অনুযায়ী- ১২০ আসন বিশিষ্ট ইসরায়েলি পার্লামেন্ট তথা নেসেটে ৩০ থেকে ৩১টি আসন পেয়ে প্রথম স্থান লাভ করতে যাচ্ছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন দুর্নীতির অভিযোগে বিচারের অধীনে আছেন। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তারপরও নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এএফপি বলছে, ইসরায়েলের বিভক্ত রাজনীতিতে কোনও একক দল কখনোই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার পরিচালনার জন্য জোট গঠন করা প্রয়োজন। আর তাই প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর সম্ভাব্য জয়ের জন্য চরমপন্থি অতি-জাতীয়তাবাদী এবং ধর্মীয় অতি কট্টর দলগুলোর সাথে জোট প্রয়োজন হতে পারে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা