আন্তর্জাতিক

উত্তর-কোরিয়াকে ওষুধ পাঠিয়ে চীনকে বার্তা দিল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুরোধ রেখে উত্তর কোরিয়াকে ১০ লক্ষ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসেবে পাঠাল ভারত। গত কাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ কথা।

এর মাধ্যমে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি চীনকেও বার্তা দেওয়া হল বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকদের একাংশ।

নরেন্দ্র মোদীর জমানায় গোড়া থেকেই কিম জং উনের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। ২০১৮ সালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বিশ বছরে সেই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়ায় পা রাখেন। তার আগে ১৯৯৮ সালে ভারতীয় মন্ত্রী সে দেশে গিয়েছিলেন। তখনও ছিল বিজেপি-শাসন।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের বাস্কেট তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোতসুরবে। বহু বছর পরে তিনিই উত্তর কোরিয়ায় নিযুক্ত প্রথম আইএফএস অফিসার। হইচই পড়ে গিয়েছিল সে দিনের ঘটনায়। গত কাল পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর। মানবিকতার খাতিরে ভারত ১০ লক্ষ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের।’’ সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু-এর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসে ভারত। তার পরেই এই সিদ্ধান্ত।

কূটনীতিকদের মতে, দিল্লির এই পদক্ষেপ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া, বিশ্বের সব দেশের পাশেই ভারত রয়েছে। সেই সঙ্গে বিশেষ বার্তা দেওয়া উত্তর কোরিয়ার বন্ধু-দেশ চীনকেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা