যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'হানা'
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'হানা'

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি কোভিড-১৯ বা করোনার তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটিতে ৪৩ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩ শতাধিক মানুষের।

করোনার তাণ্ডবে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন দেশটির টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস এখন কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

বিবিসি জানায়, হানা শনিবার (২৫ জুলাই) পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসে। কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালানো হানার ঝড়ো বাতাস ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যাচ্ছে।

হানা এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে; পাঁচ ধাপের সর্বনিম্ন মাত্রা এটি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, ‘পোর্ট ম্যানসফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকাজুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে।’

এদিকে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচসি।

দুটি ঝড়ের গতিবিধির ওপরই তার প্রশাসন গভীরভাবে নজর রাখছে বলে এক টুইটে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে টেক্সাস। এর ওপর হাজির হানার দুর্যোগ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা