আন্তর্জাতিক

আমেরিকায় মুম্বাই হামলায় অভিযুক্ত রানার জামিন নাকচ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মুম্বাই হামলায় অভিযুক্ত পাকিস্তান বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রহমান রানাকে জামিন দেননি মার্কিন আদালত। ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে মার্কিন প্রশাসন গত ১০ জুলাই লস অ্যাঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করেছিল। আদালতে জামিনের জন্য ১৫ লাখ ডলার পর্যন্ত দিতে চেয়েছিলেন রানার আইনজীবীরা। কিন্তু বিচারক আবেদন খারিজ করে দেন।

মুম্বাইয়ে ২০০৮-এ জঙ্গি হামলায় ৬ মার্কিন নাগরিক-সহ ১৬৬ জন মারা যান। বিস্তারিত তদন্তের পরে এই হামলার পরিকল্পনাকারী হিসেবে ডেভিড কোলম্যান হেডলি এবং তার বাল্যবন্ধু কানাডার ব্যবসায়ী রানার নাম উঠে আসে। শিকাগোতে রানার বাড়ি ও ব্যবসা রয়েছে জানতে পেরে ভারত সরকার তাকে প্রত্যর্পণের জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করে। তার পরেই লস অ্যাঞ্জেলেস থেকে এ মাসে গ্রেফতার করা হয় রানাকে। ভারতীয় পুলিশ ইতিমধ্যেই ফিরিয়ে আনার ঘোষণা করেছে তাকে। এর পরে জামিনের আর্জি জানিয়ে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের দ্বারস্থ হয় রানা। কিন্তু ২৪ পাতার রায়ে বিচারক বলেন, ‘রানার অপরাধের যে মাত্রা, তাতে ভারতীয় আইনে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যেহেতু সে কানাডার নাগরিক, তাই জামিন পেয়ে কানাডায় পালানোর খুবই সম্ভাবনা রয়েছে তার। কারণ, কানাডায় পৌঁছতে পারলে সে ভারতে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ পাবে।’ বিচারক রায়ে জানান, জামিন পাওয়ার জন্য অভিযুক্ত যখন এত বিপুল পরিমান অর্থব্যয়ে রাজি, ধরে নিতে হবে তার অন্য কোনও অভিসন্ধি রয়েছে। তাই তার জামিনের আর্জি খারিজ করা হল।

রানার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, জামিন পেয়ে যে পালাবে না, সেই গ্যারান্টি দিতেই রানা ১৫ লক্ষ ডলার জমা রাখতে রাজি হয়েছিল। কিন্তু সরকারি কৌঁসুলিরা আদালতে রানার জামিনের বিরোধিতা করে জানান, জঙ্গি কার্যকলাপ ও গণহত্যার মতো অপরাধে অভিযুক্ত রানাকে ভারত সরকারের আবেদনের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। সে জামিন পেয়ে উধাও হয়ে গেলে মার্কিন সরকারের যেমন মুখ পুড়বে, ভারতের সঙ্গে সম্পর্কেও তার প্রভাব পড়বে। সরকারি কৌঁসুলিরা জানান, ইউরোপের নানা দেশে রানার অনেক বাড়ি রয়েছে। গোটা পৃথিবী ঘুরে বেড়ায় বলে তার যোগাযোগও কম নয়। সাতটি ভাষায় কথা বলতে পারে পাকিস্তানের সামরিক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়ে সে দেশের সেনা বাহিনীতে চিকিৎসক হিসেবে কাজে ঢোকা রানা। পরে অবশ্য সে কানাডার নাগরিকত্ব নিয়ে পাকিস্তানি সেনা বাহিনীর কাজ ছেড়ে দেয়।

গ্রেপ্তারের পরে জানা গেছে, রানা কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছিলেন। কিন্তু সংক্রমণ সেরে গিয়েছে। ধরা পড়ার পরে তিনবার করোনা পরীক্ষা হয়েছে রানার। প্রতিবারেই ফল নেগেটিভ এসেছে তার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা