হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) দেশটির অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের চিংগিং গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৫ সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশকে চীনা ভূখণ্ড থেকে বিভক্তকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছের প্রত্যন্ত শহর টুটিংয়ের দক্ষিণে ভারতীয় সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে বলেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হেলিকপ্টারের পাইলট। প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : আবারও ক্ষমতায় জিনপিং

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী কর্মকর্তারা হেলিকপ্টারের পঞ্চম ও শেষ আরোহীকে উদ্ধারের জন্য কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন।

এই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী।

এর আগে এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) অরুণাচল প্রদেশের চিংগিং গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন পাক সেনাপ্রধান

আপার সিয়াং জেলার সিনিয়র পুলিশ অফিসার জুম্মার বাসার বলেছেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থানটি কোনো রাস্তার মাধ্যমে সংযুক্ত নয়। তারপরও একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

কেবল একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া ওই গ্রামে যাওয়ার কোনো মোটরযান রাস্তা না থাকায় উদ্ধার অভিযানের জন্য দুটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও অভিযানে অংশ নিয়েছেন বলে এনডিটিভি সূত্রে জানা যায়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মেলোনির শপথ

ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লিখেছেন, ‘অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে খুবই বিরক্তিকর খবর পেয়েছি। আমার গভীর প্রার্থনা।’

জানা যায়, চলতি অক্টোবর মাসেই অরুণাচল প্রদেশে এনিয়ে দ্বিতীয়বার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। এই মাসের শুরুর দিকে রাজ্যটির তাওয়াংয়ের কাছে একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ওই ঘটনায় একজন পাইলট নিহত ও আরও কয়েকজন আহত হন। এই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পর টুটিংয়ের দক্ষিণে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিতে চায় ইইউ

প্রসঙ্গত, ১৯৬২ সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে একবার পুরোমাত্রার যুদ্ধে জড়িয়েছিল চীন এবং ভারত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যকে বেইজিং নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসাবে বিবেচনা করে। সূত্র: এএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা