আন্তর্জাতিক

১০ কোটি করোনার টিকা ধ্বংস

সান নিউজ ডেস্ক: করোনা টিকার প্রস্তুকারী সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই), করোনা টিকা অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ ধ্বংস করেছে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায় । কম চাহিদার কারণে প্রতিষ্ঠানটি গত বছরের ডিসেম্বরে তাদের টিকা কোভিশিল্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহি আদর পুনাওয়ালা।

আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত এসআইআইয়ের মূল কারখানায় এসব টিকা ধ্বংস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে সিরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিজাভরিয়া টিকার স্থানীয় সংস্করণ তৈরি করছে। ভারতে করোনার যেসব টিকা দেওয়া হয়েছে তার ৯০ শতাংশই হচ্ছে কোভিশিল্ড। ভারত এ পর্যন্ত করোনার টিকার ২০০ কোটি ডোজ দিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি কমপক্ষে দুটি ডোজ গ্রহণ করেছে। জুলাই মাসে দেশটিতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তবে এর সংখ্যা মাত্র ২৯ কোটি ৮০ লাখ।

বৃহস্পতিবার সাংবাদিকদের পুনাওয়ালা বলেছেন,‘বুস্টার ডোজগুলোর কোনও চাহিদা নেই। কারণ মানুষ এখন কোভিডের ব্যাপারে বিরক্ত বলে মনে হচ্ছে। সত্যি বলতে, আমিও বিরক্ত, আমরা সবাই বিরক্ত।’

আরও পড়ুন: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

পুনাওয়ালার মতে, সিরামের কাছে কোভিশিল্ডের প্রায় ১০ কোটি ডোজ মজুদ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা