আন্তর্জাতিক

মঙ্গলের পথে চীনের ‘সত্যান্বেষী’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তিয়ানওয়েন, বাংলায় যার অর্থ ‘স্বর্গীয় সত্যের সন্ধানে’। সেই অজানার খোঁজে আজ দশ কোটি কিলোমিটার দূরে লালগ্রহের উদ্দেশে পাড়ি দিল চীনের মঙ্গলযান ‘তিয়ানওয়েন-১’। যানের একটি অংশ (অরবিটার) মঙ্গলের কক্ষপথে পাক খাবে। দ্বিতীয় অংশটি (রোভার) নামবে লালমাটিতে। অবতরণে সফল হলে আমেরিকার পরে তারাই প্রথম জয় করবে মঙ্গল।

জুলাইয়ের শেষার্ধে এখন লালগ্রহের পথে ভালই ভিড়। এই সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় মহাকাশযান রওনা দিল পড়শি গ্রহটির উদ্দেশে। গত সোমবার জাপান থেকে পাড়ি দেয় সংযুক্ত আরব আমিরাতের যান ‘আমাল’। এটি শুধুই অরবিটার। মঙ্গলের মাটিতে নামবে না। আগামী সপ্তাহে আবার ফ্লোরিডার কেপ ক্যানাভ্যারাল থেকে নাসার অতি আধুনিক রোভার পাড়ি দেবে মঙ্গলের উদ্দেশে।

চীনের দক্ষিণ উপকূল বরাবর অবস্থিত হায়নান দ্বীপ থেকে ‘লং মার্চ-৫’ রকেটে চেপে আজ পাড়ি জমায় ‘তিয়ানওয়েন-১’। অভিযানের সাক্ষী থাকতে নিকটবর্তী সমুদ্র সৈকতে উপস্থিত ছিলেন কয়েকশো উৎসাহী। ঝকঝকে নীল আকাশ ঢেকে যায় আগুনরঙে। সব ঠিক থাকলে তিয়ানওয়েন-১-এর মঙ্গলে পৌঁছতে সময় লাগবে ৭ মাস। লালগ্রহের মাটির নীচে জলের অনুসন্ধান করবে তার সত্যান্বেষী রোভার। সেই সঙ্গে এ-ও খুঁজে দেখবে, আগে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না এ গ্রহে।

এটাই চীনের প্রথম মঙ্গল অভিযান নয়। ২০১১ সালে রুশ রকেটে চেপে পাড়ি দিয়েছিল তাদের একটি অরবিটার। কাজাখস্তান থেকে রওনা দেয়। কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরনোর সময়ে দিকভ্রষ্ট হয় রাশিয়ার মহাকাশযান। শেষে বায়ুমণ্ডলেই জ্বলেপুড়ে খাক হয়ে যায়। এ বারে আর অন্য কোনও দেশের সঙ্গে যৌথ ভাবে অভিযান করছে না চীন। রকেটও তাদের নিজেদের তৈরি। গত কয়েক দশকে মহাকাশ বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি করেছে চীন। ২০০৩ সালে প্রথম মহাকাশে যান চীনের নভশ্চর ইয়াং লিওয়েই। গত বছর চাঁদের দূরতম প্রান্তে অবতরণ করে তাদের চন্দ্রযান চ্যাং’ই-৪। এই কৃতিত্ব রয়েছে শুধু চীনেরই। মঙ্গলজয় করে ফেললে এলিট ক্লাবে নিজের এক রকম পাকাপোক্ত জায়গা করে ফেলবে চীন। চীনা এরোস্পেস প্রোগ্রামের বিশেষজ্ঞ ডিন চেং বলেন, ‘‘এই অভিযানের উপরে অনেক প্রত্যাশা, সম্মান জড়িয়ে রয়েছে।’’

মঙ্গলের মাটিতে অবতরণ বেশ জটিল। একমাত্র আমেরিকাই সফল হয়েছে। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত আট বার সফল হয়েছে তারা। নাসার ‘ইনসাইট’ ও ‘কিউরিয়োসিটি’ এখনও সন্ধানকাজ চালাচ্ছে মঙ্গলে। অন্য আরও ছ’টি যান মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে। এর মধ্যে তিনটি আমেরিকার, দু’টি ইউরোপের ও একটি ভারতের।

নিজেদের মঙ্গল অভিযান সম্পর্কে বেশ গোপনীয়তা বজায় রেখেছে চীন। এ মাসে ‘নেচার অ্যাস্ট্রোনমি’ পত্রিকায় তিয়ানওয়েন-১ অভিযান নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। তা থেকে যা জানা গিয়েছে— অভিযানের চিফ ইঞ্জিনিয়ার ওয়ান ওয়েক্সিংয়ের হিসেব সত্যি হলে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে তিয়ানওয়েন-১। তার পর এপ্রিল কিংবা মে মাসে মঙ্গলের ‘ইউটোপিয়া প্ল্যানেশিয়া’ অঞ্চলে অবতরণ করবে রোভার। এই অঞ্চলে মাটির নীচে বরফ থাকতে পারে বলে চিহ্নিত করেছিল নাসা। সেই জন্যই জায়গাটিকে বেছে নেওয়া। সৌরশক্তি চালিত ২৪০ কেজির গল্ফ গাড়ি মাপের রোভারটি তিন মাস কাজ করবে।

এ বছরের গোড়ার দিকেই এই অভিযানের পরিকল্পনা ছিল চীনের। প্রথমে রকেটে সমস্যা হয়। তার পরে করোনা মহামারী পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েন বিজ্ঞানীরা। গবেষণার শেষ পর্যায়ে পৌঁছে থমকে যায় ‘তিয়ানওয়েন-১’ অভিযান। মার্চে এক বার কিছু যন্ত্রাংশ বেইজিং থেকে সাংহাইয়ে পাঠানোর কথা ছিল। এ দিকে চীন তখনও ‘তালাবন্ধ’। শেষে তিন বিজ্ঞানী টানা ১২ ঘণ্টা গাড়ি চালিয়ে যন্ত্রাংশ পৌঁছে দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা