আফগানিস্তানে বিমান হামলা, নিহত ৪৫
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলা, নিহত ৪৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানে বিমান হামলায় তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার (২২ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন তালেবান সদস্যও রয়েছেন। তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতোজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ছয় তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।

আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮৮০টি ঘটনায় এক হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন এক হাজার ৭৪৪ জন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা