আন্তর্জাতিক

বিরল হলুদ কচ্ছপের সন্ধান!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার মাঝে ফের এক বিরল প্রাণীর দেখা পেলেন নেটিজেনরা। এবার ওড়িশার সমু্দ্রের ধারে এক গ্রামে উদ্ধার হল অদ্ভুত সুন্দর দেখতে এক কচ্ছপ। স্থানীয়রা কচ্ছপটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। তারা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা একটি ভিডিও পোস্ট করেছেন কচ্ছপটির। সেখানে দেখা যাচ্ছে, গামলার মতো একটি পাত্রে জলে চরে বেড়াচ্ছে উজ্জ্বল হলুদ রঙের কচ্ছপটি। কচ্ছপটি সদ্যোজাত, আকারেও বেশ ছোট। সুশান্ত জানিয়েছেন, ‘এটি সম্ভবত অ্যালবিনো’। অর্থাৎ জিনের তারতম্যের কারণে কখনও কখনও কোনও প্রাণীর মধ্যে অস্বাভাবিক রঙের শাবক জন্মাতে দেখা যায়। যে ভাবে সোনালি বাঘ, সাদা জিরাফ দেখা যায় পৃথিবীতে, তেমনই এই হলুদ কচ্ছপের দেখা মিলল।

কচ্ছপটি বালাসোর জেলার সোরো ব্লকের সুজানপুর গ্রামে পাওয়া গিয়েছে। সেখান থেকেই বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় তাকে। সুশান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় বিষয়টি। আর এমন বিরল একটি কচ্ছপ দেখে নেটিজেনরা ভিডিওটি শেয়ার করতেও কার্পণ্য করেননি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা