দু’দেশের জন্যই বিপদ চীন, বললেন পম্পেয়ো
আন্তর্জাতিক

দু’দেশের জন্যই বিপদ চীন, বললেন পম্পেয়ো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পূর্ব লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সংঘাতের উত্তেজনা এখনও কাটেনি। তার মধ্যেই চীনের বিরুদ্ধে কার্যত বোমা ছুড়লেন মার্কিন বিদেশ সচিব।

ইন্ডিয়া লিডস সামিটে মাইক পম্পেয়োর ঘোষণা, ‘চীনের কমিউনিস্ট পার্টি দু’দেশের কাছেই বিপদ।’

গালওয়ান উপত্যকায় নিহত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনের নির্ভরতা কমানোর কথাও বললেন মার্কিন বিদেশ সচিব। নয়াদিল্লি-ওয়াশিংটনের বন্ধুত্বের এই বার্তার পরেই চীনের পাল্টা বক্তব্য, ভারত যেন স্বতন্ত্র বিদেশনীতি রক্ষা করে।

ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনায় আয়োজিত অনলাইন পর্যালোচনা বৈঠক ‘ইন্ডিয়া লিডস’-এ বুধবার (২৩ জুলাই) রাতে বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটের আয়োজক ‘ইন্ডিয়া-ইউ এস বিজনেস কাউন্সিল’। এই সামিটেই মাইক পম্পেয়ো চীনের কমিউনিস্ট পার্টির বিপদের কথা বলেছেন।

একই সঙ্গে তিনি বলেন, ‘‘ওষুধের মতো ক্ষেত্রে চীনের নির্ভরতা কমাবে আমেরিকা।’

ভারতের নিরাপত্তার স্বার্থে আমেরিকা যে সব সময়ই পাশে দাঁড়িয়েছে, সে কথাও আরও একবার স্মরণ করিয়ে দেন মার্কিন পররাষ্ট্র সচিব।

কিন্তু নয়াদিল্লি-ওয়াশিংটনের এই সখ্য চীন যে ভালোভাবে নেবে না, তা প্রায় নিশ্চিতই ছিল নয়াদিল্লি। সেই মতোই বিবৃতি দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, ‘আমরা আশা ও বিশ্বাস করি যে, ভারত তার স্বাধীন গণতান্ত্রিক নীতিতে অটুট থাকবে। ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করবে ভারত।’

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা আগ্রাসন ও তার জেরে গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে ভারত-চীন সম্পর্কে অভূতপূর্ব শৈত্য। আবার গত কয়েক বছরে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কও ক্রমেই উন্নত হচ্ছে। উল্টোদিকে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লি ও ওয়াশিংটন- দু’দিকেই সম্পর্ক তলানিতে ঠেকেছে।

চীনের উহানের ল্যাব থেকে করোনা ভাইরাসের সৃষ্টি কি না, তা নিয়ে তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারই মার্কিন মুলুকের হিউস্টনের চীনা দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এমন আবহে মাইক পম্পেয়ো যেভাবে কার্যত কোনো রাখঢাক না রেখে ভারতের পক্ষে এবং চীনের বিপক্ষে মন্তব্য করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা