ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ১৭৪

সান নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮০ জন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, শহরের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারলো আরেমা। কিন্তু হার মানতে নারাজ তারা। এক পর্যায় মাঠে নেমে সমর্থকরা হট্টগোল করতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চড়াও হয় পুলিশ।

দেশটির পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে দৌড়াতে থাকে। এ সময় পদদলিত হয়ে নিহত হন অনেকে। এ ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ।

আরও পড়ুন: আশঙ্কাজনক হারে বাড়ছে কলেরা

দেশটির প্রধান নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে দর্শক ধারণ ক্ষমতা ৩৮ হাজার। তবে সেখানে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিল শনিবার।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার বড় লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ইন্দোনেশিয়ায় আগামী বছর মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

এর আগে ১৯৬৪ সালে অলিম্পিকের বাছাই পর্বে পেরু-আর্জেন্টিনার মধ্যে লিমায় অনুষ্ঠিত খেলায় পদদলিত হয়ে ৩২০ জন নিহত হন। সে ঘটনায় আহত হয়েছিলেন আরও এক হাজার খেলাপ্রেমী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা