ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অবশেষে ক্ষমা চাইলেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাই কোর্টে শুনানি শুরুর সময় ইমরান খান ক্ষমা চান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।

আরও পড়ুন: নতুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

ইমরানের আইনজীবী বলেন, এক ধাপ পিছিয়ে আসায় এ যাত্রায় তিনি রাজনীতি থেকে ছিটকে যাওয়া এড়াতে পারলেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবী ফয়জল চোধুরী জানান, আদালত ইমরানকে ৩ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে বলেছে।

ইমরান খান বলেছেন, আমি যদি কোনো সীমা অতিক্রম করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। এমন আর আবার হবে না। আমি কখনোই আদালতের অনুভুতিকে আঘাত করতে চাইনি। এই সময় তিনি আদালতকে অনুরোধ করেন তাকে যেন বিচারক জবা চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: র‌্যাবের নতুন ডিজি খুরশীদ হোসেন

তবে এইদিন আইএইচসি-এর প্রধান বিচারক আতহার মিনাল্লাহ বলেন, আজকে আদালত ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেবেন না। ইমরান খান তার বক্তবের একটি এফিডেভিট আদালতে জমা দেন। এই নিয়ে মিনাল্লাহ বলেছেন, আদালত আপনার বিবৃতি মূল্যায়ন করে। আপনি আপনার বিবৃতির গুরুত্ব বুঝতে পেরেছেন।

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট সহকর্মী শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে নির্যাতন চালানো হয়েছে এই অভিযোগে এক সমাবেশের আয়োজন করেন ইমরান খান। সেখানে তিনি শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দেন। হুঁশিয়ারি দেন এক বিচারককে। এরপরেই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়। যদি আদালতে দোষী সাব্যস্ত হতেন, তাহলে ইমরানকে রাজনীতি থেকে নির্বাচন নিতে হত পাক আইন মোতাবেক। ক্ষমা চাইতে রাজি হওয়ায় তিনি এই যাত্রায় রক্ষা পেলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা