আন্তর্জাতিক

ফের ইউক্রেনে মিলল গণকবর 

সান নিউজ ডেস্ক: রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইজিয়ামের একটি পাইন বনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৪৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

শনিবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইজিয়াম এপ্রিলে দখল করে নিয়েছিলো রাশিয়া। শহরটিকে তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো।

স্থানীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকের। সেখানে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।

আরও পড়ুন : বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

তিনি বলেন, বিশ্বের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত‌্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা