আন্তর্জাতিক

কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গুয়েতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কোয়েটজাল্টেনানগো শহরে এই কানসার্টের আয়োজন করা হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। সেসময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পড়ে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

গুয়েতেমালা রেডক্রস টুইটারে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা যায়। এ ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবী দমকল কর্মীরা নিশ্চিত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ন্যান্সি কুয়েমি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ অংশ নেন। বৃষ্টির কারণে অনেক কাদা ছিল সেখানে। সে কারণেই মানুষজন নড়তে পারেনি এবং পড়ে যায়।

তিনি বলেন, তারা (আয়োজকরা) পুরো এলাকা ঘিরে দেয়, ঢোকা-বের হওয়ার জন্য কেবল দুটি পথ রাখে। আমার কাছে এটি যথেষ্ট সংকীর্ণ মনে হয়েছে। এ কারণে আমি দূরে দাঁড়িয়ে ছিলাম এবং কনসার্ট শেষে বের হওয়ার সিদ্ধান্ত নেই।

আরও পড়ুন: আমি কোনো অন্যায় করিনি

কোয়েটজাল্টেনানগোর সিটি ম্যানেজার আমিলকার রিভাস বলেন, মানুষের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ক্ষেত্রে আয়োজকদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে কনসার্টের অনুমতি ছিল।

গত তিন বছরের মধ্যে এবার বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল দেশটিতে।

২০১ বছর আগে অর্থাৎ ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য আমেরকিার দেশ গুয়েতেমালা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা