তাইওয়ানকে ঘিরে চীনা ২১ যুদ্ধবিমান
আন্তর্জাতিক

তাইওয়ানকে ঘিরে চীনা ২১ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছেই। এরই মধ্যে তাইওয়ানের আশেপাশে চীনের ২১টি যুদ্ধবিমান ও ৫টি জাহাজের গতিবিধি নজরে এসেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান।

আরও পড়ুন: চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইওয়ান নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টার দিকে চীনের সেনাবাহিনীর ১৭টি বিমান ও পাঁচটি জাহাজের গতিবিধি তারা লক্ষ্য করেছেন।

তাইওয়ানের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় চীনের যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। তার মধ্যে রয়েছে চারটি বোমারু বিমান জেএইচ-৭। দু’টি করে সুখোই-৩০ এবং জে-১১ যুদ্ধবিমানও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বলে তাইপে অভিযোগ করেছে।

আরও পড়ুন: থানায় যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কমব্যাট এয়ার পেট্রোলস (সিএপি), নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যকলাপের উপর নজরদারি করে প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দিয়েছে বলে তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

আগের দিন আগেই তাইওয়ানের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে ৫১টি চীনা যুদ্ধবিমান এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অঞ্চলের কাছে একটি চীনা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের উপস্থিতি শনাক্ত করেছে।

আরও পড়ুন: আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

চীনের তীব্র আপত্তি ও হুমকি উপেক্ষা করে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করেই বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা