ইমরান খানের চিফ অফ স্টাফ আটক
আন্তর্জাতিক
রাষ্ট্রদ্রোহের অভিযোগ

ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের সময়ের চিফ অফ স্টাফ শাহবাজ গিলকে গ্রেফতার করেছে দেশটির বর্তমান জোট সরকার।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

মঙ্গলবার (৯ আগস্ট) শাহবাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এমন সংবাদ প্রচার করেছে পাক সংবাদ মাধ্যম ডন।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়ার অভিযোগে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে ‘নিয়ম মেনেই’ গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ আগস্ট) তাকে আদালতে তোলা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটিআইয়ের এ নেতার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে এফআইআর দাখিল করা হয়েছে।

আরও পড়ুন : ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

তবে পিটিআই আরেক নেতা ফোয়াদ চৌধুরী অভিযোগ করেছেন, শাহবাজ গিলকে বানিগালা চক থেকে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি নম্বরবিহীন গাড়িতে করে ‘অপহরণ’ করেছে।

তথ্যমন্ত্রী মরিয়ম আউরঙ্গজেবকে সাথে নিয়ে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অভিযোগ করেন, পিটিআই প্রধান ইমরান খান সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

বিদেশী তহবিল মামলা ও তোশাখানা রেফারেন্সে তিনি ‘ফাঁদে’ পড়েছেন বুঝতে পেরেই তিনি এ কাজ করছেন।

আরও পড়ুন : ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট

রানা সানাউল্লাহ বলেন, পূর্বপরিকল্পিতভাবে একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ফোনে যোগ দেন গিল। এ সময় তিনি আগে থেকেই তৈরি করা স্ক্রিপ্ট অনুসারে কথা বলেন।

এদিকে, পিটিআই প্রধান ইমরান খান গিলের গ্রেফতারকে ‘অপহরণ’ হিসেবে বর্ণনা করেছেন। এক টুইট পোস্টে তিনি বলেন, ‘গিলের গ্রেফতার একটা অপহরণ, এটা গ্রেফতার নয়।

গণতান্ত্রিক দেশে এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের সাথে শত্রুর মতো ব্যবহার করা হচ্ছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা