বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৯৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৬৮ হাজার ৭৭০ জনে।

আরও পড়ুন: পবিত্র হজ আজ

শুক্রবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, তাইওয়ান, কানাডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলো।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমিত হয়েছেন এক লাখ ৬১ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৯৪৩ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৬০৪ জন।

শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ৩৬৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭৩ হাজার ১২৬ জন।

আরও পড়ুন: ফের বাড়ছে পানির দাম

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত ৯১ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩২০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত ৮ কোটি ৯ কোটি ৬৫ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ৮০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৯৮২ জন।

ইতালিতে একদিনে শনাক্ত আরও এক লাখ ৭ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ৯৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৬১৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কানাডায় ১০৩ জন, অস্ট্রেলিয়ায় ৬০ জন, মেক্সিকোতে ৬০ জন, চিলিতে ৬৮ জন, রাশিয়ায় ৫২ জন, জাপানে ১৫ জন, পর্তুগালে ২০ জন, থাইল্যান্ডে ২০ জন, গ্রিসে ২৯ জন, ফিনল্যান্ডে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মারা গেছেন শর্মিলী আহমেদ

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা