আন্তর্জাতিক

শপথ নিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: গণবিদ্রোহে পদচ্যুত ও নির্বাসিত হওয়ার ৩৬ বছর পর ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ এমানুয়েল মার্কোসের ছেলে বংবং মার্কোস। এশিয়ার অন্যতম বিখ্যাত রাজনৈতিক রাজবংশের জন্য একটি বিরাট প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বংবং হিসেবে দেশব্যাপী পরিচিত হলেও তার আসল নাম ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। তার মায়ের নাম ইমেলদা মার্কোস। তিনি দেশটির সাবেক ফার্স্ট লেডি। তিনি নিজের সংগ্রহে তিন হাজার জোড়া জুতার রাখায় দুনিয়াব্যাপী সমালোচিত ছিলেন। বংবংয়ের বাবা ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট। একজন স্বৈরশাসক হিসেবে তার নাম দুনিয়াব্যাপী সমাদৃত।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর মে মাসে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিরল ভূমিধ্বস বিজয় অর্জন করেন বংবং। হারিয়ে দেন নিজ দেশে সময়ের আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে। নির্বাচনে জয় পেতে বংবং তার পরিবারের ভাবমূর্তিকে পরিবর্তন করেছিলেন বলে মন্তব্যে করেছিলেন সমালোচকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জনগণের উদ্দেশে বংবং বলেন, দেশের সব নাগরিক যাতে উপকৃত হন, তেমন পদক্ষেপ নেওয়া হবে। এবং এটিই আমার পক্ষ থেকে ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী ম্যান্ডেট। এ সময় ভোটারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। এ সময় নিজের স্বৈরশাসক বাবার কথাও উল্লেখ করে প্রশংসাও করেন তিনি। বলেন, আমার প্রেসিডেন্সি অতীত নিয়ে নয়। বরং ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৫

উল্লেখ্য, ৯ মে (সোমবার) ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ হয় দেশটিতে। ৬ কোটি ৭০ লাখ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে রদ্রিগো দুতের্তেকে সরিয়ে ফের্দিনান্দ বংবং মার্কোস জুনিয়রকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন ফিলিপাইনের নাগরিকরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা