ইরানবিরোধী প্রস্তাব পাস করতে পারবে না যুক্তরাষ্ট্র!
আন্তর্জাতিক

ইরানবিরোধী প্রস্তাব পাস করতে পারবে না যুক্তরাষ্ট্র!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করছে তাতে সফল হবে না ওয়াশিংটন। হুঁশিয়ারি উচ্চারণ করে এমনটাই বলেছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায় নিউ ইয়র্কে বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য মার্কিন সরকার একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে। কিন্তু নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাস হবে না।

রুশ প্রতিনিধি বলেন, এই প্রস্তাব পাস হলে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ইতি ঘটবে। কাজেই এটি পরিষ্কার যে, ইরান তা মেনে নেবে না এবং তা মেনে না নেওয়ার অধিকার তেহরানের রয়েছে।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুসারে আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিরোধিতা করে বলেছে, আমেরিকা ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে পারবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা