আফগানিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ নিহত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানে তালেবান পৃথক বোমা হামলার ঘটনা অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার (০৮ জুলাই) আফগানিস্তানের গাজনি প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ আফগান পুলিশের মৃত্যু হয়। আহত হয়েছে আর ২০ জন।

এদিকে, তালেবানদের দাবি, মাটিতে পেতে রাখা বোমা হামলায় আফগানের আরও ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার। কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা