আন্তর্জাতিক

পাপুলের সাথে চুক্তি শেষ হচ্ছে কুয়েত বিমানবন্দরের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলের মালিকানাধীন কোম্পানির সঙ্গে ক্লিনিং সেবা প্রদানের চুক্তির মেয়াদ বাড়াবে না কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তার বিরুদ্ধে অর্থ ও মানবপাচার এবং ভিসা বাণিজ্যের অপরাধের তদন্ত চলায় চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সেন্ট্রাল এজেন্সি অব পাবলিক টেন্ডার।

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের চুক্তির মেয়াদ না বাড়লেও কুয়েত সরকারের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে ক্লিনিং সেবা প্রদানের চুক্তি রয়েছে পাপুলের কোম্পানির। এখনও সেগুলো বলবৎ আছে।

এই চুক্তিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করছে কুয়েত সরকার। কারণ পাবলিক প্রসিকিউটরের সিদ্ধান্তে ওই কোম্পানিগুলোর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ফলে সেখানে কর্মরত শ্রমিকদের বেতন দেওয়ায় সমস্যা হচ্ছে এবং তারা এজন্য যেকোনও সময়ে বিক্ষোভ করতে পারে।

গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, কীভাবে তিনি মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের জন্য।

তদন্তে বের হয়ে এসেছে পাপুল প্রতি বছর বিভিন্ন খরচ বাদেও প্রায় ৬০ কোটি টাকা লাভ করতো। এছাড়া পাপুলের এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ব্যাংকে জমাকৃত অর্থ ফ্রিজ করতে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছে পাবলিক প্রসিকিউটর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা