রোহিঙ্গা হত্যায় ব্রিটেনের নিষেধাজ্ঞায় মিয়ানমারের ২ জেনারেল
আন্তর্জাতিক

রোহিঙ্গা হত্যা: ব্রিটেনের নিষেধাজ্ঞায় মিয়ানমারের ২ জেনারেল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।

ওই দুই কর্মকর্তা হলেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মিন অং হ্লাইং এবং তার সহকারী সি উইন। যুক্তরাজ্য বলছে, বেআইনি হত্যাকাণ্ড, নির্যাতন, জোরপূর্বক শ্রম এবং নিয়মিত ধর্ষণের ঘটনায় তারা চূড়ান্তভাবে দায়বদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ‘ভয়াবহ’ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিকি রাব সোমবার ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। যার মধ্যে রয়েছে মিয়ানমারের শীর্ষ দুই জেনারেলের নাম।

নিষেধাজ্ঞার আওতায় ২৫ জন রাশিয়ানের নামও রয়েছে, যারা আইনজীবী সের্গেই মিগনিতস্কির সঙ্গে খারাপ আচরণ এবং হত্যায় জড়িত ছিলেন। ওই আইনজীবী একদল রাশিয়ান কর ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির চিত্র প্রকাশ করেছিলেন।

এছাড়া ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িত ২০ জন সৌদি নাগরিকের নামও রয়েছে। সূত্র: বিবিসি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা