আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিক্ষোভে পাঁচ দিনে নিহত ১৬৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইথিওপিয়ার জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী হাকালু হুনদেসার মৃত্যুর জেরে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৬ জন নিহত হয়েছে। শনিবার (৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হাকালুর মৃত্যুর পর একটি অঞ্চলেই ১৪৫ বেসামরিক নাগরিক ও ১১ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া রাজধানী আদ্দিস আবাবায় আরও দশজন নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে আরও ১৬৭ জন। এছাড়া এক হাজার ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইথিওপিয়ার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী ওরোমোর সদস্য ছিলেন পপ স্টার হাকালু হুনদেসা। সোমবার রাতে রাজধানী আদ্দিস আবাবায় তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। হত্যকাণ্ডের পর দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠীগত উত্তেজনা বেড়ে যায়। হুমকিতে পড়ে দেশটির গণতান্ত্রিক পরিবর্তন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন বিদ্রোহী গ্রুপ অরোমো লিবারেশন ফ্রন্ট এবং বিরোধী দল টাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, সহিংস বিক্ষোভ বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়েছে।

গত সপ্তাহে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধভাবে হাকালু হত্যাকাণ্ড এবং তার পরবর্তী সহিংস বিক্ষোভ ঘটানো হয়েছে।

বিক্ষোভের ঘটনায় তিন শীর্ষ বিরোধী রাজনীতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাবেক মিডিয়া মুঘল জাওয়ার মোহাম্মদও রয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা মামলার বিষয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা