করোনামুক্ত ৭০ লক্ষাধিক মানুষ
আন্তর্জাতিক

করোনামুক্ত ৭০ লক্ষাধিক মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস করোনার তাণ্ডবে নাজেহাল সমগ্র বিশ্ব। দিন দিন অজানা এই ভাইরাসে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তবে বিশ্বব্যাপী সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ লাখ ৩০ হাজার ৬ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্যমতে, করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২১ লাখ ৬৪ হাজার ১১৯ জনে। অপরদিকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ২৩ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯২ হাজার ৬৭৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৫ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৭ হাজার ৯২২ জন।

রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৭ লাখ ৬৯ হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২১ হাজার ১৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণ হয়েছেন ৭ লাখ ৭৯২ জন। আর মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৬৭ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮০ হাজার ৮৩৮ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা