আন্তর্জাতিক

ইইউ অন্যের কথায় নাচছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের সবচেয়ে শক্তিশালী সংগঠন ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এখন অন্যের কথায় নাচছে। মূলত ‘অন্য’ শব্দটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

আরও পড়ুন: সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে কথা বলেন তিনি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে পুতিন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার সব করছে। কিন্তু এর মাধ্যমে নিজেদের জনগণ, ব্যবসা ও অর্থনীতির ক্ষতি করছে।

আরও পড়ুন: অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

খাদ্য সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া অবশ্যই এর জন্য দায়ী না। কিন্তু আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে যা হচ্ছে তার সব দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে। এই সমস্যা আজ থেকে শুরু হয়নি। কিন্তু ইউরোপ এখন রাশিয়ার ওপর এটির দায় চাপাতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা