ভারতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড আসামের রোমারি
আন্তর্জাতিক

ভারতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদে সৃষ্ট কম গতি সম্পন্ন একটি টর্নেডো স্থানীয় একটি গ্রামকে সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে। তবে এটি সাইক্লোন নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিষয়ক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন : রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে বরখাস্ত সমীচীন হয়নি

শনিবার ( ৭ মে ) সকাল ১০টা ২০ মিনিটে রাজ্যের বরপেটার রোমারি গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টর্নেডোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় ওই টর্নেডো। এতে ৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ‘অশনি’তে রূপ নিয়েছে নিম্নচাপ

ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি হয় এই টর্নেডো। তবে এ ধরনের ঝড় খুবই ‘বিরল’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত এপ্রিলেও উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যটিতে ভারি বৃষ্টির কারণে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

প্রসঙ্গত, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারি বৃষ্টি হতে পারে বলে ইয়েলো অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদফতর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা