রাশিয়া থেকে সরে যেতে ভারতকে পরামর্শ
আন্তর্জাতিক

রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করছে। কিন্তু মস্কো থেকে দূরত্ব বজায় রাখতে চাপে থাকা ভারত হাঁটছে সম্পূর্ণ বিপরীত স্রোতে।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

গত বছরের তুলনায় এই বছর রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনার পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে।

মস্কো থেকে এর মধ্যেই তেল ও অস্ত্র কেনার জন্য নয়াদিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে রাশিয়া থেকে স্বেচ্ছায় সরে যেতে ভারতকে পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি সিনেটে বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় আমরা ভারতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি না তবে আশা করি ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।’

আরও পড়ুন : বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এসব আমদানিতে নিষেধাজ্ঞা ভঙ্গ না হলেও, ‘রাশিয়াকে সমর্থন দেওয়া হচ্ছে। একটি আগ্রাসনকে সমর্থন দেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে এর ভয়াবহ প্রভাব রয়েছে’।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

এদিকে ভারতের সদ্য বিদায়ি পররাষ্ট্রসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অন্য বড় শক্তিগুলোর সঙ্গে আলোচনায় আমরা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে চলমান বিশ্ব ব্যবস্থা এবং দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর ওপর জোর দিয়েছি। ’

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

শ্রিংলা আরও বলেন, ‘ভারতের মোট জ্বালানি তেল আমদানির ২ শতাংশেরও কম আসে রাশিয়া থেকে।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক হিসেবে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জাতীয় স্বার্থ ভারতের নীতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা