পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ
আন্তর্জাতিক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সরকারি ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের পর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যে ১৯৭ ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হলেন। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ-কিউয়ের চৌধুরী পারভেজ এলাহি মাত্র এক ভোট পেয়েছেন।

আরও পড়ুন : বাঙালির ইতিহাসে ১৭ এপ্রিল স্মরণীয় দিন

পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় পিটিআই ও পিএমএল-এনের এমপিদের মধ্যে হট্টগোল হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় এ হট্টগোল হয়। ফলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভারপ্রাপ্ত স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার চেম্বারে আশ্রয় গ্রহণ করতেও বাধ্য হন।

শনিবার পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার অধিবেশন চলার সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পিএমএল-এনের (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) এমপিরা পরস্পরের মুখোমুখি হন।

আরও পড়ুন : হাওরের ধান নষ্ট হলে চালের দাম বাড়বে

এ সময় দু’দলের এমপিরা পরস্পরে বিরুদ্ধে শ্লোগান দেন এবং পিটিআই সসদস্যরা এ সময় পিএমএল-এনের সদস্যদের দিকে ‘লোটা’ (প্লাস্টিকের বদনা) ছুড়ে মারেন।

ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি প্রবেশ করলে তার ওপর হামলা করেন পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার ট্রেজারি বেঞ্চের সদস্যরা। এ সময় তারা ডেপুটি স্পিকারের ওপর লোটা’ ছুড়ে মারেন এবং তাকে ঘিরে ধরার চেষ্টা করেন।

এমন সময়ে পাঞ্জাব প্রাদেশিক বিধানসভা ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি তার রক্ষীদের সহযোগিতায় ওই স্থান থেকে চলে যান।

আরও পড়ুন : এবার বরিসের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এরপর পাঞ্জাব প্রাদেশিক বিধানসভায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু, পিএমএল-কিউ দলের নেতা পারভেজ এলাহির বিরোধীতার কারণে পরে ওই পুলিশ সদস্যরা বিধানসভা থেকে চলে যান।

এদিকে মাজারি আহত হয়ে তার চেম্বারে চলে যাওয়ার পর স্থানীয় ও বিদেশী সাংবাদিকদের সামনে এলাহি সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করেন। তিনি বলেন, মাজারির সাথে আসা পুলিশই ঝামেলা সৃষ্টি করেছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা