আন্তর্জাতিক

খারাপ পরিস্থিতি আসতে এখনো বাকি: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিশ্ব মহামারি করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি বলে জানিয়েছেন ডব্লিউএইচও‘র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

তিনি বলেন, বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করছি।

সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এসব কথা বলেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর ছয় মাসের মধ্যে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত এক কোটিরও বেশি মানুষ। আর এতেই ভাইরাসটির ভয়াবহতা প্রতিফলিত হয় বলে মনে করেন টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

তিনি বলেন, নতুন এই ভাইরাস আমাদের পৃথিবী- আমাদের জীবনকে কোন ধরনের বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারে, তা ছয় মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারিনি।

টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেন, ভাইরাসটি ছড়ানোর এখনো অনেক জায়গা রয়েছে। আমরা সবাই চাই করোনা বিদায় নিক। আমরা সবাই আমাদের জীবন বাঁচাতে চাই। তবে নিষ্ঠুর সত্য হল করোনা এখনো শেষ হওয়ার ধারে-কাছেও নেই। যদিও কিছু দেশ করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু এখনো এই ভাইরাস বাড়ছেই।

করোনাভাইরাস প্রথম সনাক্ত হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকরী ওষুধ কিংবা টিকা আবিস্কার করতে পারেনি বিশ্ব।

দীর্ঘমেয়াদে করোনাভাইরাসকে রুখতে হলে টিকার কোনো বিকল্প নেই। যেহেতু এখনো কোনো ওষুধ কিংবা টিকা তৈরি করতে পারেনি বিশ্ব, তাই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা।

টেড্রোস আধানম বলেছেন, আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত ধুঁতে হবে, হাঁচি-কাশি দেওয়ার সময় নাক-মুখ ঢাকতে হবে, অসুস্থবোধ করলে বাসায় থাকতে হবে, যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পরিধান করতে হবে। এগুলোই এখন আমাদের কাছে করোনা রোখার সহজলভ্য উপায়।

ব্রিফিংয়ে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানান, ভাইরাসটি প্রতিরোধের উপায় খোঁজার গবেষণার অগ্রগতি পর্যালোচনা করতে এই সপ্তাহে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে ডব্লিউএইচও।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা