আন্তর্জাতিক

ভুটানের এলাকা নিজেদের বলে দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার পর আগ্রাসনের নতুন নীতিতে চলছে চীন। ভারতের পর এবার ভুটানের দিকে নজর পড়েছে দেশটির।

এবার তারা ভুটানের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করেছে।

তবে চীনের এই দাবিকে কড়া ভাষায় নাকচ করে দিয়েছে থিম্পু।

জানা গেছে, গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলের (জিইএফসি) বৈঠকে সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি এলাকাকে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। অথচ ওই এলাকা ভুটান সীমান্তের অন্তর্গত।

এলাকাটি নিয়ে অতীতে কোনো বিতর্ক হয়নি। যদিও ওই এলাকায় চীন ও ভুটানের সীমানা নির্ধারিত ও নির্দিষ্ট নয়।

এক বিবৃতিতে ভূটান জানিয়ে দেয়, সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি এলাকা একেবারেই ভুটানের নিজস্ব সীমানার মধ্যে পড়ছে। এ বিষয়ে কোথাও কোনো দ্বিমত নেই।

প্রসঙ্গত, জিইএফসি-তে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করেন ভারতের আইএএস অফিসার অপর্ণা সুব্রমণি। ২ জুন প্রজেক্ট নিয়ে প্রসঙ্গ ওঠে কাউন্সিলের বৈঠকে। চীনের কাউন্সিল সদস্য ঝোংঝিন ওয়াং ভুটানের সীমানায় থাকা ওই স্যানচুয়ারি নিয়ে আপত্তি তোলেন।

চীন দাবি জানায়, তাদের এই প্রকল্পে আপত্তি রয়েছে, কারণ এটি বিতর্কিত এলাকায় অবস্থিত। তবে পরদিনই ১৮০ ডিগ্রি ঘুরে চীনা প্রতিনিধি জানান, তারা এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।

যেহেতু এটি চীন-ভুটান সীমান্তের বিতর্কিত এলাকায় রয়েছে, তাই চীন কোনোভাবেই চায় না যে- প্রকল্পটি হোক।

কাউন্সিলের এই প্রকল্পের ব্যাপারে মতামত জানাতে সম্মত হয়নি চীন। তবে চীনের এই দাবি পুরোপুরি অগ্রাহ্য ও অস্বীকার করছে ভুটান।

তাদের দাবি এই সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি ভুটানের অন্তর্গত। সূত্র: কলকাতা 24*7।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা