আন্তর্জাতিক

প্লেনের টিকিট কেটে কোটি টাকার প্রতারণা!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

প্লেনের টিকিট কেটে কোটি টাকার মালিক বনে গেছেন চীনের নানজিংয়ের ৪৫ বছর বয়সি এক নারী। তার নাম ‘লি’।

তবে টিকিট বিক্রি করে নয়, টিকিট কিনে এই মহিলা সোয়া ৪ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা) আয় করেন।

সাংহাই ইস্ট এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে টিকিট কাটতেন তিনি। আসলে তিনি পরিকল্পনা করতেন, এমন এমন ফ্লাইটের টিকিট কাটবেন যেগুলো দেরি বা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।

তিনি দেখতেন, ঝড়-বৃষ্টি বা কুয়াশার কারণে কোন্ কোন্ ফ্লাইটের ওপর প্রভাব পড়তে পারে। সেই মতো টিকিট কেটে তিনি বীমা করাতেন, যাতে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পান।

তার এই পরিকল্পনা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি প্রায় ৯০০ টিকিট বুক করেন। ফলে তিনি এই পাঁচ বছরে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পেয়ে যান বীমা কোম্পানি থেকে।

শুধু নিজের নামেই নয়, আত্মীয় বন্ধুসহ প্রায় ২০ জনের পরিচয় ব্যবহার করে এই টিকিটগুলো কাটতেন। পাঁচ বছর ধরে তিনি এই ‘কারচুপি’ করে যাচ্ছিলেন।

তবে আর শেষরক্ষা হয়নি, অসদুপায় অবলম্বন করার পরিণতি ভোগ করতে হয়েছে তাকে।

সম্প্রতি নানজিং পুলিশ গ্রেফতার করেছে লি কে। এরপরই চীনের বেশ কয়েকটি ট্রাভেল সার্ভিস প্রোভাইডারের টনক নড়ে।

প্রতারণা ঠেকাতে এবার নিয়ম পরিবর্তন করেছেন তারা। এখন থেকে বীমার টাকা তখনই পাওয়া যাবে, যদি প্রকৃতই ফ্লাইট বাতিল হয় এবং তা কোনো প্রকৃত যাত্রী দাবি করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা