ভারতে, ওষুধ, কারখানায়, গ্যাস, লিক,, নিহত, ২,
আন্তর্জাতিক

ভারতে ওষুধ কারখানায় গ্যাস লিক, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ওষুধ কারখানায় গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে দুই কর্মীর প্রাণ হারিয়েছেন। এতে আসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কারখানায় আরও চার শ্রমিককে। ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে রাজ্যের বিশাখাপত্তন শহরের সাইমোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড নামের ওষুধ কারখানা থেকে বেনজিমিডাজোল গ্যাস লিক করতে শুরু করে। এতে কারাখানার দুই কর্মী মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বিশাখাপত্তনের পুলিশ জানাচ্ছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে দুইজন মারা গেছেন, তারা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়ায়নি।

প্রসঙ্গত, গত ৭ মে বিশাখাপত্তনমের কোরিয়ান সংস্থা এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড-এর কারখানায় বিষাক্ত পলিস্টাইরিন গ্যাস লিক করে ১২ জন মারা গিয়েছিন। এ ঘটনায় অসুস্থ হয়েছিল আরও প্রায় শতাধিক মানুষ। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা