আন্তর্জাতিক

বাংলাদেশকে ভেন্টিলেটর উপহার পোপ ফ্রান্সিসের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (২৬ জুন) ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পোপের দেওয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এই সহায়তা।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন; বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে।

এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা