আন্তর্জাতিক

চীনের কর্মকর্তাদের ভিসা বন্ধ করবে ওয়াশিংটন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নতুন নিরাপত্তা আইন প্রয়োগ করে হংকংয়ের স্বাধীনতাকে উপেক্ষা করায় এবার চীনের কর্মকর্তাদের ভিসা দেয়া বন্ধ করছে ওয়াশিংটন।

শুক্রবার মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও এক বিবৃতিতে জানিয়েছেন, হংকংয়ের সায়ত্ত্বশাসনকে হুমকির মুখে ফেলা প্রস্তাবিত নিরাপত্তা আইন প্রয়োগ করায় চীনকে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনা কমিউনিস্ট পার্টির ‘বর্তমান ও সাবেক কর্মকর্তাদের’ বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, চীনা পার্লামেন্টে অধিবেশন বসার কয়েকদিন আগে এই ঘটনা ঘটলো।

রোববার থেকে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি তাদের এই নতুন আইন নিয়ে আলোচনা করবে।

এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা অ্যাম্বাসি বলছে, যুক্তরাষ্ট্রের এই ভুল সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করছে তারা।

টুইটারে তারা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান করছি আমরা।

তারা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা