জো বাইডেন
আন্তর্জাতিক

এবার কাশ্মীর নিয়ে সরব বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাশ্মীরিদের অধিকার ফেরানোর কথা শোনা গেল এ বার ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের মুখে। একই সঙ্গে ভারতে যে ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশ হয়েছে এবং আসামে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রয়োগ হয়েছে, তাতেও তিনি হতাশ বলে জানিয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট।

সম্প্রতি মার্কিন মুসলিমদের নিয়ে বাইডেনের কর্মসূচির উপরে একটি সমীক্ষা হয়। যেটি তার সরকারি প্রচার ওয়েবসাইটে আপলোড করা হয়। সেখানে বাইডেনের বক্তব্য, সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরে যে ভাবে মাসের পর মাস কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, তা আসলে ভারতীয় গণতন্ত্রের ভিতকেই দুর্বল করেছে।

সেই সঙ্গেই তার বক্তব্য, কাশ্মীরিদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের অধিকার থাকা উচিত। তবে, সমীক্ষায় ব্যবহৃত বেশ কিছু শব্দ চয়ন নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানান মার্কিন হিন্দুদের একাংশ। তাদের বক্তব্য, ভারতের সম্মানহানি হয়েছে এতে। বাইডেনের প্রচার টিম অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা