আন্তর্জাতিক

এবার আমাজানে করোনার থাবা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এবার হানা দিয়েছে ব্রাজিলের আমাজানে। আর এই ভাইরাস থেকে বাঁচতে জনপদের কাছাকাছি থাকা আদিবাসী গ্রামগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে।

সেখানকার হাজার হাজার আদিবাসী গভীর জঙ্গলে চলে যাচ্ছে। খবর জি নিউজের।

আমাজনে আদিবাসীদের তেমনই একটি গ্রাম ক্রুজইরিনহো। সেই গ্রাম এখন ফাঁকা। করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে ওই গ্রামের সবাই আমাজনের গভীরে চলে গিয়েছেন। আরেকটি গ্রাম উমারিয়াকাও। তারও অবস্থা প্রায় একই রকম। ক্রুজইরিনহো থেকে সেখানে নৌকায় যেতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। মিজুরানা উপজাতিদের বাস করে। এই গ্রামের মোট ৩২টি পরিবারের মধ্যে ২৭ টি আরও গভীর জঙ্গলে চলে গেছে।

দেখা গেছে, পেরু ও কলম্বিয়া সীমান্তের কাছে থাকা উত্তর ব্রাজিলের পাঁচ হাজার হেক্টর এলাকাজুড়ে ছড়ানো আদিবাসী গ্রামগুলো প্রায় ফাঁকা।
ব্রাজিলের ইনডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখনও পর্যন্ত আমাজনের সাত হাজার সাতশো জন আদিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫০ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা