শতবর্ষী, বৃদ্ধের, করোনা, জয়,
আন্তর্জাতিক

শতবর্ষী বৃদ্ধের করোনা জয়

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে উঠেছেন ইথিওপিয়ার এক বৃদ্ধ। ওই ব্যক্তির বয়স কমপক্ষে ১০০ বছর বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

চিকিৎসকরা এই বৃদ্ধের সেরে উঠার ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।

ওই ব্যক্তির নাম আবা তিলাহুন ওল্দেমাইকেল। তার পরিবার বলেন, ওল্দেমাইকেলের বয়স কমপক্ষে ১১৪ বছর। তারা আরও দাবি করেন, তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষ। কিন্তু তার কোনও ‘বার্থ সার্টিফিকেট’না থাকায় তাদের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সুস্থ হওয়ার পর শতবর্ষী এই বৃদ্ধ এখন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে তার দেখাশোনা করছেন তার নাতি।

মনে করা হয়, যাদের বয়স ৮০ বা তার বেশি তাদের করোনাভাইরাস সংক্রমণ হলে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি।

ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার যে মহল্লায় আবা তিলাহুন থাকেন, সেখানে এক করোনাভাইরাস টেস্টিং কর্মসূচি চালানোর সময় তার সংক্রমণ ধরা পড়ে।

তার চিকিৎসক হিলুফ আবাতে বিবিসিকে বলেন, তার দেহে কোন উপসর্গ দেখা দেবার আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ফলে চিকিৎসকদের দলটি একেবারে শুরু থেকেই এই বৃদ্ধকে নজরে রাখা এবং চিকিৎসা করার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা