আন্তর্জাতিক

চীনকে মোকাবিলায় রুশ জঙ্গিবিমান কিনছে ভারত!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

চীন–ভারত উত্তেজনা পরিস্থিতিতে চীনকে মোকাবিলায় ভারত রাশিয়া থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে কমেরস্যান্ত জানিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করে।

দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।

ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি।

ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।

রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে।

তবে রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষেই এস-৪০০ পেতে বেশি আগ্রহী। সূত্র: পার্সটুডে

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা