রুশ বাহিনীর হামলায় আরও দুই সাংবাদিক মারা গেছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলায় আরও দুই সাংবাদিক মারা গেছেন। নিহত ওই দুই সাংবাদিক হলেন- পিয়েরে জাকরজেউস্কি ও ওলেক্সান্দ্রা কুভশিনোভা। খবর বিবিসির।

সোমবারের হামলায় জাকর্জেভস্কি নিহত হয়েছেন পরে মঙ্গলবার খোলা চিঠিতে বিষয়টি জানিয়েছেন ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানে। এতে ৫৫ বছর বয়সী ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি ও ২৪ বছর বয়সী ওলেক্সান্দ্রা কুভশিনোভার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় সাংবাদিকের সহকর্মী ৩৯ বছর বয়সী বেঞ্জামিন হল আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মী নিহতের ঘটনা সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেন। একইসঙ্গে ‘সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ ও প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: বিশ্বে করোনা রোগী ৪৬ কোটি ছাড়াল

সুজান স্কট বলেন, পিয়েরে ছিলেন যুদ্ধক্ষেত্রের একজন ফটোগ্রাফার। তিনি দীর্ঘ সময় ধরে ইরাক, আফগানিস্তান ও সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক খবর কভার করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা