আন্তর্জাতিক
পোল্যান্ডের দাবি

নো-ফ্লাই জোন ঘোষণায় দ্রুত যুদ্ধ শেষ হবে

সান নিউজ ডেস্ক: পোল্যান্ড দাবি করছে, ইউক্রেনের দাবি অনুযায়ী দেশটির আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করলেই দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব।

আরও পড়ুন: ইউক্রেনকে আত্মসমর্পণ করার আহ্বান

বৃহস্পতিবার (১০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণা দেওয়ার পর পার হয়ে দুই সপ্তাহের বেশি সময়। যুদ্ধ সহসা থামবে, নাকি দীর্ঘায়িত হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার একটা উপায় বাৎলে দিয়েছে পোল্যান্ড।

এ ব্যাপারে কিয়েভে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বার্তোজ সিচোকি বলেন, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ দ্রুত থেমে যেতে পারে। এতে অনেক প্রাণহানি রোধ করাও সম্ভব।

আরও পড়ুন: রাশিয়া শিগগিরই আপস করবে

কিয়েভের বেসরকারি টেলিভিশন টিভিএন টুয়েন্টিফোরকে তিনি বলেন, একদিন বিলম্বের মূল্য হাজার হাজার মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে। আকাশসীমা বন্ধ করলেই এই যুদ্ধের মেয়াদ কমানো সম্ভব।

উল্লেখ্য, এর আগে, ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য পোল্যান্ড তার সব মিগ-২৯ জার্মানির একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল। তবে মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা