তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন
আন্তর্জাতিক

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, তাইওয়ান চীনের অংশ। তাই এ বিষয়ে নাক গলানো মানে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে এমন আচরণ পরিহার করতে হবে।

আরও পড়ুন: রাশিয়াকে হারাতে জনসনের ৬ দফা

শনিবার (৫ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোনে আলোচনার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, ইউক্রেন সঙ্কটের আরও অবনতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সমর্থন দেবে না চীন।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ নিয়ে দুইবার আলোচনা করেছেন দুই প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী।

রুশ-ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আসতে পারে এমন সকল পদক্ষেপে চীন সমর্থন দেবে বলেও জানিয়েছেন ওয়াং য়ি।

তিনি আরও বলেন, কিয়েভের এমন পরিণতি কখনই প্রত্যাশা করেনি চীন। ইউক্রেনের পরিস্থিতি জটিল হয়ে গেছে। এখানে বিশ্ব সম্পর্কের মূলনীতি জড়িত রয়েছে। সব পক্ষের স্বার্থ এখানে জড়িয়ে গেছে।

আরও পড়ুন: সাঙ্গুর তীরে মিলল গু‌লি‌বিদ্ধ চার লাশ

ওয়াং য়ি আরও বলেন, সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। এ সমস্যার রাজনৈতিক সমাধানে ও বিরোধের অবসানে সাহায্য করবে চীন।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হিসেবে চীন নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা