আন্তর্জাতিক

প্রতীকি হিসেবে হজ করবেন ১ হাজারের কম লোক

ইন্টারন্যাশনাল ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পবিত্র হজ। তবে প্রতি বছর যেখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন, সেখানে এ বছর এক হাজারেরও কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে।

পরিস্থিতির কারণে আগেই সৌদি কর্তৃপক্ষ বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করে। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যায়, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়। বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

এবার মুসলমানদের বার্ষিক এই সর্ববৃহৎ সম্মেলনে এক হাজারেরও কম মানুষ অংশ নেয়ার সুযোগ পাবেন। তবে সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহণকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের।

বর্তমানে বিশ্বের করোনা আক্রান্ত দেশ সমূহের তালিকায় শীর্ষ ১৫’তে অবস্থান করছে দেশটি। সূত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা