২৪ ঘন্টায় মৃত্যু ৫,৪৬৫-শনাক্ত দেড় লাখের উপর
আন্তর্জাতিক
বিশ্ব করোনা পরিস্থিতি

২৪ ঘন্টায় মৃত্যু ৫,৪৬৫-শনাক্ত দেড় লাখের উপর

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় তাতে আরো যোগ হলো পাঁচ হাজার ৪৬৫ জন।

একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও, যা গত ২৪ ঘন্টার হিসেবে একদিনে মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৮৭৯ জন। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৫৩ হাজার ৩৭২ জন।

তবে এরইমধ্যে ৫০ লাখ ৪৬ হাজার ২৭২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে এক হাজার ৩৬৪ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫২ হাজার ৭৭১ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার। এর মধ্যে ২৪ ঘণ্টায়ই শনাক্ত ৪০ হাজার ১৩১জন।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৮৬৩ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২৩ হাজারের বেশি প্রাণ গেল।

হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৪ লাখ ২৪ হাজারের বেশি সংক্রমিত।

মেক্সিকোতে একদিনে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এটিই গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ। নতুন সংক্রমিত হয়েছে ৪ হাজার ৫ শতাধিক। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৫৮৪ ও আক্রান্ত এক লাখ ৮৫ হাজারের বেশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা