ভারত, মহাসাগরে, স্থায়ী, ঘাঁটি, গড়ার, পরিকল্পনা, ইরানের,
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে নতুন পরিকল্পনা ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারত মহাসাগরে এবার স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

বিশ্বের বিভিন্ন মহাসাগরের ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির নির্দেশনা অনুযায়ী এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। খবর পার্স টুডের।

ইরানের বার্তা সংস্থা পার্স নিউজকে সোমবার (২২ জুন) বন্দর আব্বাস থেকে আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি জানান, সর্বোচ্চ নেতা আইআরজিসিকে ইরানের জলসীমা থেকে দূরবর্তী সাগর-মহাসাগরে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি স্থায়ী ঘাঁটি করা হবে। ইরানের এ সেনা কমান্ডার জানান, ভারত মহাসাগরে ঘাঁটি গড়ার ক্ষেত্রে আইআরজিসি তার নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে।

তিনি বলেন, আইআরজিসি তাদের স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ ঘাঁটিটি চালু করা হবে। ২০২১ সালের মার্চ মাসে চলতি ফার্সি বছর শেষ হবে।

ওমান সাগর এবং ভারত মহাসাগরে নিজেদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে আইআরজিসি এটাই জানিয়ে দিতে চায় যে, তারা কারো জন্য কোথাও এক তিল জায়গাও ছেড়ে দেবে না। এমনটাই বলেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা