আন্তর্জাতিক
করোনা মোকাবিলায়

বৈশ্বিক নেতৃত্বহীনতা এবং অনৈক্যই হুমকি: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব হীনতাকেই সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার (২২ জুন) দুবাইতে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক ভার্চুয়াল সামিটে এমন মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস।

টেড্রোস বলেন, বৈশ্বিক নেতৃত্ব হীনতা এবং অনৈক্যই হচ্ছে করেনা মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। করোনার রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে।

এসময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভুক্ত কিছু রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র নভেল করোনা ভাইরাসকে খুব দুর্বল এবং চীন কেন্দ্রিক মনে করায় দেশটির সমালোচনাও করেন।

তিনি বলেন, বিশ্বে এখন ঐক্য ব্যাপকভাবে প্রয়োজন। কিন্তু দলীয় রাজনীতি মহামারিকে আরও ভয়ংকর হতে সাহায্য করেছে। বর্তমানে আমরা যে হুমকির মুখোমুখি হয়েছি, সেটা ভাইরাস নয়; এটা হচ্ছে সংহতি ও বিশ্ব নেতৃত্বের ঘাটতি। সব দেশের উচিত স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া। অর্থনৈতিক, সামাজিক ও বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ের বুকেও ফুটল ফুল

রুক্ষ পাহাড় আর শুষ্ক মরুদ্যানের পরিচিতি ভেঙে তুষারাবৃত লাদাখ এবার সেজে উঠেছে...

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা