আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও ভিসা সুবিধা স্থগিত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্ব মহামারি করোনাভাইরাসের মধ্যে ১ লাখ ৭০ হাজার বিদেশি কর্মপ্রার্থীদের ভিসা এবং গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প সরকার।

২০২০ সালের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ২২ জুন হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি জানান, এই পদক্ষেপটি মহামারিজনিত কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মার্কিনীদের কর্মসংস্থান সৃষ্টি করবে।

চলতি বছরের শেষ পর্যন্ত কর্মহীন প্রায় ৫ লাখ ২৫ হাজার মানুষের চাকরিতে এর প্রভাব পড়তে পারে।

আপাতত চার ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেগুলো হলো: এইচ-১ বি, এইচ ৪, এল-১ এবং জে ১ ভিসা। এ ছাড়া ভবিষ্যতে এইচ ১ বি-র ক্ষেত্রে লটারির চেয়ে যোগ্যতামানে জোর দিতে বলা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এটা মজুরি ও দক্ষতা স্তর উভয়ই বাড়িয়ে দেবে। এছাড়া এটা একইসঙ্গে এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে আমেরিকানদের সঙ্গে চাকরির জন্য প্রতিযোগিতার বিষয়টিকেও দূরীভূত করবে।

মার্কিন অভিবাসন দফতরের পরিসংখ্যান জানায়, ২০১৯ সালে ১ লক্ষ ৩৩ হাজার বিদেশিকে এইচ-১ বি ভিসার অনুমোদন দেয়া হয়েছিল। এর বেশিরভাগই ভারত ও চীনের দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী।

এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশিদের অভিবাসন সীমাবদ্ধ করার জন্য ট্রাম্প তার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের কাজে মহামারিকে ব্যবহার করছেন।

এছাড়া দেশটির অনেক ব্যবসায়িক গোষ্ঠীও অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণার বিরুদ্ধে তদবির করছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা